শিনাল সূর্তি নামের আরেক নারীর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন যীশু

দুই দশকের দাম্পত্য জীবন তাঁদের। এত দিন তাঁদের সম্পর্কে টানাপোড়েনের কথা শোনা যায়নি। কিন্তু কয়েক দিন ধরে হঠাৎই আলোচনায় তাঁদের বিচ্ছেদের খবর। বলছি টলিউড তারকা যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার কথা। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তাঁদের সম্পর্ক আগের মতো নেই। নীলাঞ্জনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টও সে ইঙ্গিতই দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

শিনাল সূর্তি নামের আরেক নারীর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন যীশু। এটাই তাঁদের দাম্পত্য কলহের মূল কারণ। ইতিমধ্যেই নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে আনফলো করে দিয়েছেন বড় মেয়ে সারাও।এখন প্রশ্ন, সত্যিই কি তাহলে যীশু-নীলাঞ্জনার ২০ বছরের দাম্পত্য ভাঙনের পথেই এগোচ্ছে? যদিও এ বিষয়ে স্পিকটি নট যীশু সেনগুপ্ত। এই পরিস্থিতিতে নীলাঞ্জনার পক্ষে কথা বলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়। নীলাঞ্জনার সঙ্গে মহুয়ার বন্ধুত্ব বহুদিনের। প্রায় দিনই তাঁদের একসঙ্গে দেখা যায়। এদিকে এই কঠিন পরিস্থিতিতে নীলাঞ্জনার পাশেই দাঁড়ালেন মহুয়া চট্টোপাধ্যায়।