পিএসজিতে এ মৌসুমে ৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি ১৮ লাখ টাকা) আয় করবেন মেসি। পিএসজির সঙ্গে তাঁর প্রাথমিক চুক্তিটা দুই বছরের, সঙ্গে দুই পক্ষের সম্মতি থাকলে আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে।
সে ক্ষেত্রে বাকি দুই মৌসুমে মেসির বেতন বাড়বে, আনুগত্য বোনাসের শর্ত হিসেবে এবারের বেতনের সঙ্গে আরও ১ কোটি ইউরো যোগ হবে। অর্থাৎ মেসি যদি পরের দুটি মৌসুমেও পিএসজিতে থাকেন, তাহলে প্রতি মৌসুমে ৪ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি ২৪ লাখ টাকা) করে বেতন পাবেন।






