একুশ শতকে লা লিগায় যে কাজটি কেউ পারেননি সেটিই করে দেখিয়েছেন লিওনেল মেসি। লা লিগার ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ২৪ গোল করেছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন গোলমেশিন। আজ বদলি হিসেবে নামা এই ফুটবল জাদুকরের একমাত্র গোলেই শিরোপার দখল ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।






