স্পোর্টস কারের জগৎ বদলে দেওয়ার অন্যতম একটি গাড়ি ফোর্ডের মাসত্যাং। গতকাল বৃহস্পতিবার মার্কিন কোম্পানি নিজেদের ১ কোটিতম মাসত্যাং গাড়ি তৈরি করেছে। দেশটি ডেট্রয়েটে কারখানায় কোটিতম গাড়িটি তৈরি হয়। সর্বশেষ এ গাড়িটি নাশকার মাসত্যাং। ৫৪ বছর আগে প্রথম মাসত্যাং গাড়ি তৈরি করে ফোর্ড। এরপর থেকে গাড়িটি মার্কিন সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। গাড়িগুলো চলচ্চিত্র এবং গানে হরহামেশাই ব্যবহার হয়েছে।






