লাওসকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ শুরু বাংলাদেশের

সিলেটে বঙ্গবন্ধু কাপের জমজমাট আয়োজনকে আরও রঙিন করে তুলল বাংলাদেশ। জেলা স্টেডিয়ামে হাজার পনেরো দর্শককে আনন্দে ভাসিয়ে লাওসকে ১-০ গোলে হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা। ম্যাচের ৫৯ মিনিটে সিলেটের ‘লোকাল বয়’ বিপলু আহমেদের পা থেকেই এসেছে জয়সূচক গোলটি।

কিন্তু আর একটু হলেই হাজার হাজার দর্শকের ফুটবলানন্দে জল ঢালা হয়ে যেত। কেননা, একের পর এক সহজ সুযোগ হারিয়ে বাংলাদেশ দল অলক্ষে যেন জানিয়ে দেয়, এই দলে গোল করার লোক নেই। গোলের এক গজ সামনে থেকেও এঁই ফুটবলাররা ছক্কা মারেন! সমস্যাটা যদিও নতুন নয়।

LEAVE A REPLY