আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে লন্ডনে ‘মার্চ ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউমান রাইটস’ গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে প্রবাসী বাংলাদেশীরা।২৯ আগস্ট মঙ্গলবার লন্ডনের হাইড পার্ক স্পিকার কর্ণার থেকে ওয়েস্ট মিনিস্টার, ট্রাফালগার স্কয়ার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।

পদযাত্রা শেষে ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে স্মারকলিপি দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক প্রমুখ। যুক্তরাজ্য শাখা বিএনপির আয়োজিত এই গণপদযাত্রায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতা-কর্মী, সমর্থকরা ও রাজনৈতিক সচেতন প্রবাসী বাংলাদেশিরা এসে যোগ দেন। অনেককে পরিবার-পরিজনসহ পদযাত্রায় অংশ নিতে দেখা যায়।

এই বিশাল গণপদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদ, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, ভয়েস ফর গ্লোবাল এর ড. হাসনাত এম হোসাইন, কেএমআবু তাহের চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র আম অহিদ, সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন, লন্ডন মহানগর বি এন পির কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল রাজী, বিএনপি মিডিয়া সেলের সদস্য, সাংবাদিক আতিকুর রহমান রুমন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী দলের প্রকৌশলী আবদুর রহমান সানি, বিএনপি নেতা আলহাজ্ব তৈমুছ আলী, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি গোলাম রাব্বানি সোহেল, তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামীম, ব্যারিস্টার কামরুজ্জামান, সলিসিটর ইকরামুল হক মজুমদার, আব্দুস সাত্তার, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আশরাফুল আলম হীরা, আবেদ রাজা, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান,খসরুজ্জামান খসরু, গোলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, ড. মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), সুজাতুর রেজা, আজমল হোসেন চৌধুরী জাবেদ, হাসনাত কবির খান রিপন, হেলাল নাসিমুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন, শহিদুল ইসলাম মামুন, নাসিম আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এমদাদ হোসেন টিপু, শামসুর রহমান মাহতাব, ফখরুল ইসলাম বাদল, এস এম লিটন, এম এ সালাম, সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুজ্জামান আহমদ, জাহেদ আলী, আব্দুল বাসিত বাদশা, বাবুল আহমদ চৌধুরী, মোস্তফা সালেহ লিটন, সালেহ আহমদ জিলান, নাজমুল ইসলাম লিটন, অ্যাডভোকেট খলিলুর রহমান, শাহীন মিয়া, টিপু আহমদ, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মোশাহিদ আলী, কামাল হোসেন, তৈয়বুর রহমান হুমায়ুন, সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, ব্যারিস্টার আব্দুল মাজিদ তাহের, মওদুদ আহমদ, রাজু আহমদ, প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুড়িয়া, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, যুব বিষয়ক সম্পাদক খিজির আহমদ, ছাত্রবিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক কামাল মিয়া।







