অনেকেই রেস্তোরাঁয় খেতে যান। সেখানে গমগমে পরিবেশে উচ্চ শব্দে বাজতে থাকে গান। রেস্তোরাঁ পরিচালকেরা অনেক সময় ইচ্ছা করেই এমন পরিবেশ সৃষ্টি করে রাখেন। কারণ, এতে তাঁদের লাভ। এতে ক্রেতারা অনেক দামি খাবারের ফরমাশ দেন। তাঁদের জন্য স্বাস্থ্যকর নয়, এমন খাবারও খেয়ে ফেলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এ নিয়ে একটি গবেষণা হয়েছে।
গবেষণাসংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে ‘অ্যাকাডেমি অব মার্কেটিং সায়েন্সেস’ সাময়িকীতে। ওই নিবন্ধে বলা হয়েছে, কোনো রেস্তোরাঁ চৌহদ্দিতে যদি জোরে শব্দ করে গান বাজানো যায়, তখন ক্রেতারা অস্বাস্থ্যকর খাবারে বেশি ঝুঁকে পড়েন।






