বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক রণবীর কাপুরের সঙ্গে আরেক তারকা আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে আগেই। সম্প্রতি রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে আলিয়ার দহরম-মহরম সেই গুঞ্জনে ডালপালা মেলেছে। তবে কী গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া-রণবীর?
সম্প্রতি মুম্বাইয়ে রণবীর, নীতু কাপুর আর রণবীরের বোনের সঙ্গে ডিনার করতে যান আলিয়া। কাজেই রণবীরের পরিবারের সঙ্গে আলিয়ার সম্পর্ক ঠিক দিকেই এগোচ্ছে বলে ধরে নেওয়া যায়। বিশেষ করে ‘হবু শাশুড়ি’ নীতু কাপুরের সঙ্গে তো একেবারে গলায়-গলায় ভাব। দুজনের মধ্যে বলতে গেলে রোজই সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রামে কিছু না কিছু বিনিময় হচ্ছে। আহ্লাদে ভরা কমেন্ট চালাচালি করছেন ‘হবু সাস-বহু’।






