অভিনয়শিল্পী হিসেবে হলিউডকে তিনি সমৃদ্ধ করেছেন। শিগগির এবার রাজনীতিতে যোগ দেওয়ার কথাও ভাবছেন জনপ্রিয় হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি বিবিসির কাছে এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ২০ বছর আগেও তিনি রাজনীতি বিষয়টিকে পাত্তা দেননি। তবে এখন এ নিয়ে ভাবছেন তিনি। শুক্রবার বিবিসির এ অনুষ্ঠানটির অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।






