রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

রাজধানীর রায়েরবাজারে একটি তিনতলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাজমিস্ত্রি বাবু সরকার (৩২), স্ত্রী ময়না আক্তার (২৩) ও তাদের সন্তান মাহিন (৪)। তারা ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ বাবু ও তাঁর স্ত্রী ময়নার ১৭ শতাংশ ও তাঁদের সন্তান মাহিনের ২২ শতাংশ পুড়ে গেছে।

আহতদের আতœীয়রা জানান, মেকআপ খান রোডের ওই তিনতলা বাড়ির নিচতলার একটি ঘরে বাবু তার পরিবার নিয়ে ভাড়া থাকেন। দগ্ধ বাবু তার ঘরের ভেতরে থাকা সিলিন্ডার মেরামতের সময় হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস বের হতে থাকে। সে সময় বাবু স্ত্রী ময়নাকে সন্তানসহ দ্রুত বাইরে চলে যাওয়ার জন্য বলেন।

LEAVE A REPLY