যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০৩১

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১। আর দেশটিতে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৫৭২ জন। গতকাল বুধবার পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালিত জরিপে এ তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই জরিপে কয়েক ঘণ্টা আগে ৮২৭ জন আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করা হয়। করোনায় আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে চীন ও ইতালির পর তৃতীয় সর্বোচ্চ অবস্থানে যুক্তরাষ্ট্র। বর্তমানে সেখানে মৃত্যুর হার ১ দশমিক ৫। তবে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে মৃত্যুর হার আরও কম হবে।