বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ সরকারি ছুটিতেও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে। জনগণের দুর্ভোগ কমাতে ‘নগদ’-এর কর্মীরা আগের মতো সেবা প্রদান করবে।
বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বলেছেন, দেশের জনগণের সেবার জন্য ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’-এর কর্মীরা অন্যান্য সময়ের মতো নিরবচ্ছিন্নভাবে সেবা নিশ্চিত করবেন। ছুটির সময়ে আর্থিক কোনো সমস্যায় যেন কাউকে পড়তে না হয়, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।






