মেট্রোরেলের একাধিক শূন্য পদে জনবল নিয়োগ

মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য গত ৬ অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তির সাতটি পদের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে লিখিত ও বহু নির্বাচনী পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন), সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল-রোলিং স্টক), সেকশন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল-রোলিং স্টক), সেমি স্কিল্ড মেইনটেইনার, টিকিট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট।