৬৯ বছরে পা রাখলেন রেখা

নিয়ম করে খাওয়া, ব্যায়াম আর ঘুমানোর বাইরেও নিজেকে ফিট রাখার জন্য আরও কত কীই-না করে যাচ্ছেন বলিউড তারকারা। তবে এ বিষয়ে সবাইকে টেক্কা দিয়েছেন ৬৮ বছর বয়সী রেখা। যে আমলে এত কিছু ছিল না, সে আমল থেকেই দিনের পর দিন নিজেকে রেখেছেন সজীব। একটা জায়গায় এসে তাঁর বয়স যেন থমকে গেছে। এ বছর ১০ অক্টোবর তিনি ৬৯ বছরে পা রাখলেন

পানি পান

দিনে ১০ থেকে ১২ গ্লাস পানি পান করেন রেখা।

খুব সাধারণ খাবার

ঘরে বানানো খাবারের ওপর নির্ভর করেন রেখা। বাইরের খাবার এড়িয়ে চলেন। প্রতিদিনের খাবারে ন্যূনতম তেল ও মসলায় রান্না করা সবজি, দুটি রুটি এবং এক বাটি দইয়ের পাশাপাশি থাকে সালাদ, ডাল আর পরিমিত ভাত। রাতের খাবার সাড়ে সাতটার মধ্যে খেয়ে নেন। রাতের ঘুম আর খাবারের মধ্যে দু-তিন ঘণ্টা ফারাক রাখেন। তিনি মূলত নিরামিষাশী। সঠিক সময়ে খাওয়া এবং সঠিক খাবার খাওয়ায় বিশ্বাস করেন।