মুন্সিবাজার এসোসিয়েশনের পূর্নাঙ্গ কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষনা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্তর্গত হাওড় আর পাহাড় বেষ্ঠিত প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর জনপদের নাম মুন্সিবাজার। যুগযুগ ধরে এই মুন্সিবাজারের মানুষ সাম্প্রদায়িক সম্পৃতির মাঝে বসবাস করে আসছে রয়েছে আলাদা ঐহিত্য। আর এই ঐহিত্যকে ধরে রাখতে হলে প্রয়োজন ঐক্যের। গতকাল ২১মে দুপুরে ইষ্টলন্ডনের মক্কাগ্রীল রেষ্টুরেন্টে মুন্সিবাজার এসোসিয়েশন আয়োজিত সর্বস্থরের মুন্সিবাজারবাসীর সভায় বক্তারা এঅভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন প্রতিটি মানুষের রয়েছে নিজস্ব চিন্তা চেতনা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, কিন্তু মুন্সিবাজারের উন্নয়নে আমাদের কোন দ্বিমত নেই। আমাদের একটাই পরিচয় আমরা মুন্সিবাজার বাসী।

LEAVE A REPLY