মার্কিন অভিযানের সময় তিনসন্তানসহ আত্মঘাতী হন বাগদাদি

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি আত্মঘাতী হয়েছেন। এ সময় তাঁর তিন তরুণ ছেলেমেয়েও নিহত হন। সিরিয়ায় গতকাল শনিবার মার্কিন বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। ওই বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের একটি সুড়ঙ্গে মার্কিন সেনা অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। অভিযানের সময় বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছেন। ওই সময় সেখানে চিৎকার ও কান্নার শব্দ শোনা যায়। বাগদাদির সঙ্গে তাঁর তিন তরুণ ছেলেমেয়ে ছিলেন। বাগদাদির আত্মঘাতী বিস্ফোরণে তাঁরাও নিহত হন। বিস্ফোরণের পর বাগদাদির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে পরীক্ষার মাধ্যমে বাগদাদির নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

LEAVE A REPLY