নিজের বক্তব্য নিয়ে ১৪ দলের কাছে ব্যাখ্যা দিলেন রাশেদ খান মেনন

জাতীয় নির্বাচন নিয়ে সম্প্রতি নিজের দেওয়া বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে ১৪ দলের কাছে চিঠি পাঠিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দলটির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান রোববার রাত আটটার দিকে রাজধানীর ধানমন্ডিতে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাসায় লিখিত ব্যাখ্যা পৌঁছে দেন।

চিঠি পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সোমবার তাঁর বাসায় ১৪ দলের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হবে।

LEAVE A REPLY