মহামারির কারণে মহরতে যোগ দিতে পারেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। মুম্বাইয়ে ‘আতর’ ও ‘অন্তর্দৃষ্টি’ নামে দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। ‘জখম’ ছবিতে অভিনয়ের ব্যাপারে ঋতুপর্ণা বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে লকডাউন চলছে বলে বাংলাদেশে যেতে পারলাম না। আমাকে দুটি ছবির চিত্রনাট্য দেওয়া হয়েছে। এখনো চুক্তি না হলেও মোটামুটি কাজের বিষয়টি চূড়ান্ত। পরিস্থিতি ভালো হলেই সবকিছু চূড়ান্ত হবে।’






