মন্দিরা চক্রবর্ত্তী আলাদাভাবেই তার সৌন্দর্য, তার হাসি, তার চাহনি এবং অভিনয় দিয়েই আলোচনায়

দুই বছরে চলচ্চিত্রের নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত দু‘কাজল রেখা’ ও ‘নীলচক্র’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। প্রথম সিনেমা মুক্তির পরপরই তিনি তার অভিনয় দিয়ে বেশ আলোচনায় চলে আসেন। গিয়াস উদ্দিন সেলিম নির্মিত এই সিনেমায় আরো অনেক তারকা শিল্পী অভিনয় করলেও নবাগত শিল্পী হিসেবে মন্দিরা চক্রবর্ত্তী আলাদাভাবেই তার সৌন্দর্য, তার হাসি, তার চাহনি এবং অভিনয় দিয়েই আলোচনায় চলে আসেন। আর এই বছর মুক্তি পায় ‘নীল চক্র’ সিনেমাটি।সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। সিনেমাটির প্রচারণাতেও দুজনেই ছিলেন বেশ সরব। যে কারণে সিনেমাটি দেখার প্রতিও দর্শকের আগ্রহ জন্মায়। ‘নীল চক্র’ সিনেমাতেও অনবদ্য অভিনয়ের জন্য দারুণভাবে প্রশংসিত হন মন্দিরা চক্রবর্ত্তী। প্রথম সিনেমার চেয়ে দ্বিতীয় সিনেমায় তিনি ছিলেন অভিনয়ে আরো অনেক বেশি পরিণত, পরিপূর্ণ। এই দুটি সিনেমা মুক্তিপর পর আরো বহু সিনেমায় কাজ করার প্রস্তাব এসেছে তবে সেসব সিনেমাতে কাজ করার সম্মতি জানাননি তিনি। কারণ তিনি যেভাবে সিনেমাতে কাজ করতে চান নিজেকে যেভাবে সিনেমায় উপস্থাপন করতে চান সেদিক বিবেচনায় সিনেমাগুলোতে তার কাজ করার অনুকূলে নয়। তাই বহু সিনেমায় কাজ করার প্রস্তাব এলেও তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন।