ব্রিটেন ও ইউরোপে পবিত্র রোজা শুরু হচ্ছে শনিবার থেকে। শুক্রবার রাতে হবে প্রথম তারাবিহ। সৌদি সরকারের ঘোষনা মতে মাক্কা ও মাদীনায় শুক্রবার প্রথম তারাবীহ হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, ব্রিটেন, ইউরোপ ও আমেরিকার মুসলিম কমিউনিটি রোজা শুরু করে থাকেন।
ইউরোপের মুসলিমরা ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রেখেছিলেন গত বছর। এবারো প্রায় সমান সময় রোজা রাখতে হবে।
ব্রিটেনে গত কয়েকদিন যাবত প্রচন্ড গরম পড়েছে। প্রথম রমজানেও গরম থাকবে বলে ধারনা করা হচ্ছে। তবে রমজানের প্রথম সপ্তাহে স্কুল হলিডে থাকায় অভিভাবকদের রোজার প্রস্তুতি নিতে একটু সময় পাবেন বলে জানিয়েছেন অনেক অভিভাবক।






