মেইল অনলাইন পরিচালিত এক সমীক্ষায় আরও বলা হয়েছে, ৬২ শতাংশ ব্রিটিশ এ মূহুর্তে লকডাউন শিথিল করার পর বিপক্ষে। মেইলঅনলাইন। ৩৮ শতাংশ ব্রিটিশ বলছেন, এ ভাইরাসের লকডাউনে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে উদ্বিগ্ন তারা।
১০ জনের মধ্যে ৭জন বলছেন, সরকার পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করলেও ট্রেন ও বাসচালক, শিক্ষক ও স্বাস্থ্যকমীদের অধিকার আছে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান না করার। সমীক্ষায় অংশ নেয়া অর্ধেকের বেশি সতর্ক করে দিয়ে মত প্রকাশ করেছেন, যদি তাদের কর্মস্থলে ফিরে আদেশ দেয়া হয় তাহলে তারা ধর্মঘটে যাবেন।
সন্তানদের স্কুলে না পাঠালে তাদের অনুপস্থিতির জন্যে জরিমানা আদায়ের বিরোধিতা করেছে দুই-তৃতীয়াংশ ব্রিটিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী রোববার চলমান লকডাউন শিথিল করার প্রথম পর্যায় ঘোষণার আগে দেশটির জনগণের এ প্রতিক্রিয়া উঠে আসলো রেডফিল্ড এ্যান্ড উইলটর স্ট্যাটেজিস পরিচালিত জরিপে।
ব্রিটেনে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩০,৬১৫ মারা গেছেন।






