ব্রিটেনে মে মাসের মাঝামাঝি লকডাউন শিথিলের চিন্তাভাবনা

আগামী মাসের মাঝামাঝি অর্থাৎ মে মাসের ১৫ তারিখ থেকে চলমান লকডাউন শিথিলের চিন্তাভাবনা করছে সরকার। ইতিমধ্যে ব্যবসায়ীদের সাথে নিরবে আলোচনা চালিয়ে যাচ্ছেন সংশ্লিস্ট মন্ত্রীরা। করোনাভাইরাসকে সাথে নিয়েই কিভাবে ব্যবসা বানিজ্য পরিচালনা করা যায় তা পরামর্শ দিচ্ছেন তারা। খবর দ্যা মেইল।

ব্রিটিশ স্ট্রিল, নির্মাণ সংস্থা পার্সিমন এবং ম্যাকডোনাল্ডস মে মাস থেকে আরো খুলার পরিকল্পনা ঘোষণা করেছে। সরকারের প্রধান বিজ্ঞানী প্রফেসর ক্রিস উইট্টি বলেছেন ভাইরাসের প্রজনন হার এখন একের নিচে।

কিভাবে নিরাপদ উপায়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জিনিসপত্রে দোকান চালু করা যায় তা নিয়ে কাজ করছেন চ্যান্সেলর রিষি সুনাক।
হাউজিং সেক্রেটারী রবার্ট জেন্রিক বলেছেন, আবাসন ও নির্মান প্রতিষ্ঠান পার্সিমনের সাইটগুলো আবারো খোলার সিদ্ধান্ত একটি বড় প্রদক্ষেপ। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান, অ্যাস্টন মার্টিন এবং জাগুয়ার ল্যান্ড রোভারও বলেছে, তারা সরকারের সাথে আলোচনা করে কঠোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের কারখানাগুলো আবার চালু করবে।