ব্রিটেনে ভেন্টিলেশনে রয়েছেন ১ হাজার ৩৫৬ জন

ব্রিটেনে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৭৬৬ জন। গতকাল সোমবার ছিলো ৪,৭১২ জন, রবিবার ছিলো ৫,১৭৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ২৮ হাজার ৯৯৮ জন। (দ্যা সান)

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ২৩১ জন,। গতকাল সোমবার ছিলো ৬৫ জন, রবিবার ছিলো ৮৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৬৬ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৪১৮ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১ হাজার ৩৫৬ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৫২৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৮১ হাজার ৪৩১ জন।