বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ কার্যক্রমে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চার বছর মেয়াদি তিনটি কোর্সে ভর্তি হতে আবেদন করতে হবে অনলাইনে। অ্যাথলেটিকস, ক্রিকেট ও সাঁতার বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি নেবে বিকেএসপি। আবেদন ফি ৩৫০ টাকা।






