বুঝে পড়ার বিকল্প নেই

চিকিৎসকদের জন্য এফসিপিএস (ফেলো অব কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস) এক কঠিন পরীক্ষার নাম। মজা করে আমরা বলি, এফসিপিএস মানে হলো ‘ফেল কনফার্ম, পাস সামটাইমস’! বিসিএস ও এফসিপিএস, দুটো পরীক্ষার প্রস্তুতি আমি একসঙ্গে নিয়েছি। তার ওপর তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করতাম। সব মিলিয়ে দম ফেলার সময় ছিল না। এর মধ্যেও যতটুকু সময় পেতাম, ততটুকুই কাজে লাগাতাম। আমার মনে হতো, ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে তো মানুষ কত অসম্ভবকেই সম্ভব করতে পারবে। আমি কেন পারব না?

শেষ পর্যন্ত পরিশ্রম সার্থক হয়েছে। এফসিপিএস (পার্ট ওয়ান) পরীক্ষায় পাস করেছি প্রথমবারেই। ৩৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছি। এখন পেছনে তাকালে অবাক লাগে।

LEAVE A REPLY