বিদায় বলছেন আনুশকা?

শুনে যেন ভ্রু কুচকে গেল অনেকেরই। তবে কি বলিউডকে বিদায় জানাতে বসছেন ‘পিকে’ তারকা? ২০১৮ সালে চার-চারটি সিনেমা করলেন ঠিকই। কিন্তু নিজেকে ঠিক মেলে ধরতে পারলেন না আনুশকা শর্মা। শেষ ছবি ‘জিরো’তেও হিরো হওয়া হলো না। তাই বলিউড ছেড়ে দেওয়ার এমন গুঞ্জন চাউড় এখন সিনেপাড়ায়।

২০১৮ সালের পরে এখনো নাকি কোনো সিনেমাতেই স্বাক্ষর করেননি এই অভিনেত্রী। অনেকেরই ধারণা, তাই অভিনয় থেকে পাততাড়ি গোটাতে চাচ্ছেন তিনি! করবেনই না কেন। ‘ব্যান্ড বাজা বরাত’ দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রীর বলিউড যাত্রা তো ভালোই ছিল। একে একে করেছেন ‘রিকি ভার্সেস রিকি বহেল’, ‘যব তক হ্যায় জান’, ‘পিকে’-এর মতো ছবি। প্রযোজনায়ও নেমেছেন একপর্যায়ে। কিন্তু ক্রমেই যেন কোথায় আটকে যেতে থাকেন। ছবি নিয়ে আলোচনার থেকে স্বামী বিরাট কোহলির সঙ্গে ট্রল হয়ে আলোচনায় এসেছেন বেশি। ‘বোম্বে ভেলভেট’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ফিল্লৌরি’, ‘যব হ্যারি মেট সেজাল’ আর ‘পরি’ দিয়ে যেন ঠিক বজায় রাখতে পারছেন না অভিনয়ের লাইন লেন্থ। এরই মাঝে ২০১৭ সালে ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে বিয়ের খবর ছাড়া তাঁকে নিয়ে আলোচনা খুব কমই হয়েছে। সবকিছু মিলে সিনে মহলের ধারণা, অভিনয়কে তবে বিদায় জানাতে বসছেন এই অভিনেত্রী!

LEAVE A REPLY