বাংলাদেশ ফুটবল দলের স্পনসর টিভিএস

মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিশিয়াল স্পনসর হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। প্রাথমিক ভাবে টিভিএস লোগোসংবলিত জার্সি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও অন্য খেলোয়াড়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, টিভিএস মোটর কোম্পানি বাংলাদেশে টু-হুইলারের একমাত্র পরিবেশক-টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে দুই বছরের জন্য স্পনসর করবে। চলতি মাসে বিশ্বকাপ ও এশিয়া কাপের কোয়ালিফায়াররা উন্ড দিয়ে ফুটবল দলের সঙ্গে স্পনসর যাত্রা শুরু করবে টিভিএস। এ দুই বছরে বিশ্বকাপ, এশিয়া কাপ কোয়ালিফায়ার ছাড়াও আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ম্যাচ ও বিএফএফ ইন্টারন্যাশনাল কাপও রয়েছে। জাতীয় ফুটবল দলের স্পনসরশিপ ছাড়াও টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল—এ টাইটেল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।

LEAVE A REPLY