বাংলাদেশ দলের সবাইকেই আরও তিন দিন রুম কোয়ারেন্টিন করতে হবে

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন করে জানানো হয়, বাংলাদেশ দলের সবাইকেই আরও তিন দিন রুম কোয়ারেন্টিন করতে হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেও হেরাথের সঙ্গে একই ফ্লাইটে থাকায় ‘ইয়েলো ব্যান্ড’ পরতে হবে সবাইকেই। মাঠে গিয়ে অনুশীলন, জিমনেসিয়ামে যাওয়া—এসবও বন্ধ থাকবে।