বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে উৎসবে আজ রয়েছে রবীন্দ্র-নজরুলসংগীত, যন্ত্রসংগীত, নাচ ও মূকাভিনয়

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে দেশের গান গেয়ে শোনান ঝুমা খন্দকার, বিজন চন্দ্র মিস্ত্রী, মাহমুদুল হাসান প্রমুখ। ওয়ার্দা রিহাবের নির্দেশনায় দলীয় নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয়, লাইসা আহমদ লিসা শোনান রবীন্দ্রনাথের গান, খায়রুল আনাম শাকিল শোনান নজরুলের গান, সমকালীন গান শোনায় গানের দল জলের গান। যন্ত্রসংগীত পরিবেশনায় দলীয় এসরাজ বাদন ছিল বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের।