বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন আয়োজন

মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিক্টিমস ইউকের উদ্যোগে গত ২৯ এপ্রিল বৃটিশ পার্লামেন্ট এর সামনে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো: জহিরুল ইসলাম সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক হোসেন। যৌথভাবে মানববন্ধন পরিচালনা করেন এসিস্ট্যান্ট সেক্রেটারি তানভীর আহমেদ ও এসিস্ট্যান্ট অরগানাইজেশন সেক্রেটারি রবিউল ইসলাম।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জমিয়তে উলামা বাংলাদেশ ইউকে শাখার সভাপতি মুফতি শাহ সদর উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট যুক্তরাজ্য সভাপতি ড: শামসুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব রাকেশ রহমান, আমারদেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান, যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক ডঃ মোঃ মঈনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল ও জাতীয়তাবাদী ওলামা দল ইউকের সভাপতি মাওলানা শামীম আহমেদ।

জাস্টিস ফর ভিক্টিমস ইউকের নেতা-কর্মীরা পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে মিলিত হয়ে মিছিল সহকারে ব্রিটিশ পার্লামেন্টের দিকে রওনা দেন।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের ফ্যাসিবাদি সরকার মানবাধিকারের তোয়াক্কা করছে না। ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হচ্ছে। সাজানো বানোয়াট মামলা দিয়ে ভিন্নমতের সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে হয়রানি করা হচ্ছে। দেশের বিচার বিভাগকে কব্জায় নিয়ে ভিন্নমতের সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে কারাদণ্ড দেওয়া হচ্ছে প্রতিনিয়ত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন লন্ডন মহিলা দল নেত্রী নাদিয়া সুলতানা, বি এন পি নেতা মোঃ আবু সাঈদ চৌধুরী , ছাত্র দল নেতা আব্দুর রহমান , অ্যাসিস্ট্যান্ট অফিস সম্পাদক ,জেএফভি, জালাল আহমেদ ,ফাহিম আহমেদ ,মো: নুরুল ইসলাম ,কবির আহমেদ,আশরাফুজ্জান জুয়েল, তুফায়েল আহমেদ,মুহাম্মেদ জাহিদুর রহমান,আশিকুল্লাহ আবিদ,তানজীম আহমেদ,আবদুল মুমিন,জুয়েল আহমেদ,হাবিবুর রাহমান ,সাইয়েদ মনফর আলী,আবদাল মিয়া,শাহিন সরকার, মানিক আহমেদ মঈন,মুহিবুর রহমান বুলবুল,নুসরাত জাহান পলি,মো: রুমন আহমদ ,মো: কামাল হুসেন,মিনহাজ উদ্দীন খান,উজ্জ্বল চৌধুরী,মোছাম্মৎ নাজমুন নেছা দিনা, সহকারী সাংগঠনিক সম্পাদক , এফটিআই ইউকে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম , সিলেট ১৮ নং ওয়ার্ড বিএনপি হেলথ সেক্রেটারি, কয়েছ মকছুদ ইবনে ওয়াহিদ ,অ্যাসিস্ট্যান্ট মিডিয়া সেক্রেটারি ,জাস্টিস ফোর ভিকটিমস ইউকে,মো: মারুফ আলম ,মঞ্জু।মো: সুলতান আহমেদ,কামরুল ইসলাম ,মো: খলিলুর রহমান,ফাহিম আহমেদ,ইউসুফ আহমেদ ,রফিক আহমেদ, হুমায়ুন আহমদ,আহমদ আলী, আমিনুল ইসলাম সফর,ইকবাল হুসেইন,সিনিয়র নেতা ফাইট ফর রাইট ইন্টারনেশনাল,রাশেদা আক্তার নেন্সি, ইসরাত জাহান,মাহমুদ হুসেইন,আলম আহমদ, মোহাম্মদ আহমদ, মো: ইকবাল হুসাইন,অ্যাসিসটেন্ট সেক্রেটারি,নিরাপদ বাংলাদেশ চাই ,ইউকে, তারেক আহমেদ,বুরহান উদ্দিন, হানিফ রব্বানী ,মিলাদ, এম,এম ইয়াজদিন প্রমুখ।