বজ্রপাতের কারনে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে

একটি ফুটবল কোচিং সেশনের সময় হঠাৎ বজ্রপাতের কারনে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

ব্ল্যাকপুলের কমন এজ রোড়ের বেলা ৫টায় খেলার মাঠে এই দুঘর্টনাটি ঘটে। বজ্রপাতের সাথে সাথে শিশু মারাত্মক আহত হয়। তাকে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।
বিবিসি জানায় শিশুটি স্থানীয় স্পিরিট অফ ইয়ুথ জুনিয়র এফসি হয়ে বেসরকারি কোর্চিং অধিবেশনে অংশ নিয়েছিলো।

পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। তবে তারা করছেন বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে।