ঢাকার ফুটবলে যেন সোনালি অতীতের ছায়া! আশি-নব্বইয়ের দশকের মতো ডাগআউটে দুই কর্মকর্তার ধাক্কাধাক্কি। এরপর লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে দুই দলের দুই কর্মকর্তাকে বহিষ্কার করলেন রেফারি। এর একটু পরই গ্যালারিতে সাধারণ দর্শক লাঞ্ছিত।
মোহামেডানের সমর্থকদের হাত থেকে সাধারণ দর্শককে পুলিশ উদ্ধার করলে তবেই রক্ষা। ফুটবল ছাপিয়ে মাঠের বাইরে এমন উত্তেজনা দেখা গেল আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডানের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। কিন্তু মাঠের ফুটবলের চেয়ে স্টেডিয়ামজুড়ে রইল বাইরের এই উত্তেজনার রেশ।






