জ্যাকুলিনের সঙ্গে অক্ষয়ের ছাড়াছাড়ির পর ছবিতে কৃতির প্রবেশ হবে। তবে অক্ষয়ের সঙ্গে জ্যাকুলিনের ছাড়াছাড়ির ব্যাপারটি এখনো খোলাসা হয়নি। জয়সলমিরে এই ছবির শুটিং চলছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে শুটিং। ছবির বাকি অংশের শুটিং হবে মুম্বাইতে।
এদিকে অক্ষয় কুমারের আরও একটি ছবিতে দেখা যাবে জ্যাকুলিনকে। এই নিয়ে তাঁরা ছয়বার জুটি বাঁধতে চলেছেন। অভিষেক শর্মা পরিচালিত ‘রাম সেতু’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ্যাকুলিনকে। তবে তাঁর অভিনীত চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও ছোট। ‘রাম সেতু’ ছবিতে জ্যাকুলিনকে প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে না। তিনি এক বিশেষ ভূমিকায় ছবিতে আসতে চলেছেন। আর সে জন্য জ্যাকুলিন চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন। গত বছর দীপাবলিতে অক্ষয় ‘রাম সেতু’ ছবির ঘোষণা দিয়েছিলেন।






