ফেসবুকে খবর পড়া কমছে, বাড়ছে হোয়াটসঅ্যাপে

ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে খবর পড়ার হার কমে ধীরে ধীরে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপ্লিকেশনগুলোয় বেড়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবার দ্য রয়টার্স ইনস্টিটিউটের করা এ-সংক্রান্ত গবেষণা তথ্য প্রকাশিত হয়। তাতে বলা হয়, অনলাইনে ভুয়া খবর ছড়ানো নিয়ে সারা বিশ্বের মানুষের মধ্যে অনেক বেশি উদ্বেগ দেখা যাচ্ছে।

রয়টার্স ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়, পাঁচটি মহাদেশের ৩৭টি দেশের মানুষের মধ্যে গবেষণা চালানো হয়। তাতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে গত বছরের তুলনায় এ বছর খবরের জন্য সামাজিক যোগাযোগের ব্যবহার ৬ শতাংশ কমে গেছে।

LEAVE A REPLY