প্রেমিক হিসেবে কাকে চান রাজকুমার!

সর্বোচ্চ আদালত সায় দিতে না দিতেই বড় পর্দায় চলে এল সমপ্রেম নিয়ে সিনেমা। সমপ্রেমের ক্ষেত্রে ভারতে এখন আর কোনো বাধা নেই। তাই এ বিষয়ের ওপর সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের নতুন ছবি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। ছবির অন্যতম অভিনয়শিল্পী রাজকুমার রাও। সম্প্রতি তিনি জানালেন, সমপ্রেমের ছবিতে প্রেমিক হিসেবে তিনি কাকে চাইবেন!

‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে অভিনয় করেছেন সোনম কাপুর, অনিল কাপুর, রাজকুমার রাও, রেজিনা ক্যাসেন্দ্রাসহ আরও অনেকে। সমপ্রেমের অন্য রকম এক গল্প বলা হয়েছে ছবিটিতে। রেজিনা ও সোনমের সেই গল্প বলিউডকে দিয়েছে ব্যতিক্রম এক অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির অন্যতম অভিনয়শিল্পী রাজকুমার রাওকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে সমপ্রেমের ছবিতে অভিনয় করতে হলে প্রেমিক হিসেবে তিনি কাকে পছন্দ করবেন? রাজকুমার রাও বলেন, ‘সেই সুযোগ থাকলে রণবীর সিংকেই প্রেমিক হিসেবে বেছে নেব।’রাজকুমার রাওরাজকুমার রাও

LEAVE A REPLY