নগ্নতাবাদীদের জন্য বড়সড় এক বনভোজনের আয়োজন করেছে ফ্রান্সের প্যারিসের একটি সংগঠন।
সিএনএন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ২৪ জুনের ওই বনভোজনের আয়োজক প্যারিসের নুডিস্টস অ্যাসোসিয়েশন।
আয়োজন থেকে ‘প্যারিজিয়ান ডে অব নেচারিজম’-এর সূচনাকে স্বাগত জানানো হবে।
নুডিস্টস অ্যাসোসিয়েশনের প্রত্যাশা, ‘প্যারিজিয়ান ডে অব নেচারিজম’ একটি বার্ষিক অনুষ্ঠানে পরিণত হবে। অনুষ্ঠানটি প্রতিবছরের জুন মাসের শেষ রোববার উদ্যাপিত হবে।






