পেছনের ক্যামেরা সামনেও

যাঁরা সেলফি তুলতে ভালোবাসেন, তাঁদের জন্য দুটি তথ্য দিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। প্রথমটি হলো স্যামসাং গ্যালাক্সি এ৮০-এর সামনের দিকে কোনো ক্যামেরা নেই। শুনে ঘাবড়ে গেলেন? ভাবছেন, সামনের দিকে ক্যামেরা না থাকলে সেলফি তুলব কীভাবে! এবারে দ্বিতীয় তথ্যটি দিই—এই স্মার্টফোনের ক্ষেত্রে ‘যাহা ব্যাক ক্যামেরা, তাহাই ফ্রন্ট ক্যামেরা’। ফোনের পেছনে একটি নয়, দুটি নয়, তিনটি ক্যামেরা আছে। সেলফি মোড চালু করলেই এই তিন ক্যামেরা ডিগবাজি খেয়ে সামনের দিকে চলে আসে! অতএব পেছনের ক্যামেরার তুলনায় সামনের ক্যামেরা দুর্বল বলে আফসোস করার প্রয়োজন নেই। ক্যামেরায় এই নতুনত্বই স্যামসাং গ্যালাক্সি এ৮০-এর ইউএসপি (ইউনিক সেলিং প্রোপোজিশন)।

প্রশ্ন করতে পারেন, ‘ভাই, ক্যামেরা ডিগবাজি খায় বুঝলাম। কিন্তু ছবি কেমন তোলে?’ সে প্রসঙ্গে পরে আসছি। আগে ফোনটির অন্য বিষয়গুলোর দিকে নজর দেওয়া যাক। জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এ৮০-এর দাম ৭৭,৪৯০ টাকা। তবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৭৪,৪৯০ টাকায় পাওয়া যাবে।

LEAVE A REPLY