ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে গতকাল বুধবার রাতে বিমানের ড্রিমলাইনার বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ঢাকা ছেড়ে কাতারের উদ্দেশে রওনা দেয়। কিন্তু পাসপোর্ট ছাড়াই বিমানটি চালিয়ে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যান পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ। আর পাসপোর্ট না থাকায় তাঁকে আটকে দিয়েছে কাতার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বিমান সূত্রে জানা গেছে, পাসপোর্ট না থাকায় কাতার ইমিগ্রেশনে ফজল মাহমুদকে আটকানো হয়। পরে সেখানে তাঁকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়।






