একেক দিন যাচ্ছে, আর নেইমারকে নিয়ে দলবদল-নাটকের একেকটা নতুন অঙ্ক রচিত হচ্ছে যেন। পিএসজি থেকে নেইমারকে দলে ফেরানোর আশায় বিভোর বার্সা। এই অবস্থায় খোদ বার্সার সহসভাপতি যা বললেন, তা পছন্দ হবে না অধিকাংশ বার্সা সমর্থকেরই! নেইমারকে বার্সেলোনায় আনতে পারার আশা এক রকম ছেড়েই দিয়েছেন তিনি।






