নিককে দেখে কী বললেন প্রিয়াঙ্কার মা?

প্রেমিক মার্কিন পপ তারকা নিক জোনাসকে মা মধু চোপড়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মুম্বাই নিয়ে যান বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে মুম্বাই ফিরেছেন তাঁরা। এরই মধ্যে নিক জোনাসের সঙ্গে মধু চোপড়ার দুবার দেখা হয়েছে। মা আর মেয়ের দারুণ সম্পর্ক। অনেকেই ভেবেছিলেন, মেয়ে যাকে তাঁর সামনে নিয়ে আসবেন, মা হয়তো তাঁকেই বরণ করে নেবেন। তেমনটা ঘটেনি। আজ রোববার পর্যন্ত ভারতীয় সংবাদমাধ্যম এই তারকা যুগলের ব্যাপারে মায়ের সিদ্ধান্ত জানতে পারেনি।

জানা গেছে, গত শুক্রবার প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান মধু চোপড়া। সেখানে ছিলেন তাঁদের পরিবারের আরও কয়েকজন। এরপর গতকাল শনিবার রাতে নিক জোনাসের সম্মানে মুম্বাইয়ে জুহুর ভারসোভা এলাকায় প্রিয়াঙ্কার বাংলোতে এক পার্টির আয়োজন করা হয়। এখানে সবার সঙ্গে নিক জোনাসকে পরিচয় করিয়ে দেন প্রিয়াঙ্কা চোপড়া। এই পার্টিতে আমন্ত্রণ জানানো হয় প্রিয়াঙ্কার পরিবারের মানুষজন আর আত্মীয়স্বজনকে। ছিলেন প্রিয়াঙ্কার বলিউডের বন্ধুরাও। তাঁদের মধ্যে ছিলেন পরিণীতি চোপড়া ও আলিয়া ভাট।

LEAVE A REPLY