নায়িকার সঙ্গে মহেশ ভাটের ঘনিষ্ঠ ছবি ভাইরাল!

‘হ্যাপি বার্থডে টু মাই বুড্ডা। স্যার, এটাই আমরা। আপনি আমাকে ভালোবাসায় জড়িয়ে রেখেছেন। আপনি আমাকে দেখিয়েছেন ভালোবাসা কাকে বলে। আপনি আমার ডানা খুলে দিয়েছেন। আপনি সেই হৃদয় উদ্বেল করা অগ্নিশিখা, যা প্রতিটি আত্মাকে উজ্জীবিত করতে পারে। আই লাভ ইউ।’ সম্প্রতি চিত্রপরিচালক মহেশ ভাটকে তাঁর ৭০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন চিত্রনায়িকা রিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তার সঙ্গে পরিচালক আর তাঁর ঘনিষ্ঠ ছবিও পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পরই তা নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই নানা নেতিবাচক মন্তব্য করে ছবিটি শেয়ার করেছেন। বরেণ্য পরিচালক হলেও মহেশ ভাটের স্বভাব আর তাঁর চরিত্র নিয়ে এর আগে অনেক লেখা হয়েছে। তবে এসব লেখাকে মোটেও গুরুত্ব দেননি তিনি।

LEAVE A REPLY