নখ রাঙাতে এখন

মডেল: চাঁদনি, সাজ পারসোনা, ছবি: কবির হোসেন

কবি হেলাল হাফিজের পদ্যে নখের নিচে প্রেমের কথা থাকলেও প্রেমের অবস্থান ঠিক কোথায়, তা এক বিরাট তর্কের বিষয় হতে পারে। নখের নিচে প্রেম? মানা কিংবা না মানা আপনার বিষয়। তবে নখের ওপর আঁকা আলপনা আর রংকে অস্বীকার করার জো আর নেই। সাজের এক অনন্য অনুষঙ্গ নেইলপালিশ। যুগে যুগে সাজে আসে পরিবর্তন। নখের সাজের ব্যাপারেও একই কথা। পরিবর্তন তো হয়ই। মেহেদি আর আলতা ছিল আদি যুগের নখ রাঙানোর পদ্ধতি। এখন পাথর, নেইলপালিশ ইত্যাদি দিয়েই সাজানো হচ্ছে নখ।

পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের পরিচালক নুজহাত খান বলেন, চোখ, ঠোঁট কিংবা নখের সাজে এখন ধাতব (মেটালিক) রঙেরই প্রাধান্য বেশি। মেরুন, কালো আর বিভিন্ন ধরনের ক্রিমি নিউট্রাল রংও চলছে বেশ। অমব্রেও (অর্থাৎ, ভিন্ন রঙের শেডের একত্রীকরণ) বেশ প্রচলিত। নখের সাজে গ্লিটার, পাথর আর মুক্তার ব্যবহারও হচ্ছে। ত্রিমাত্রিক নকশার ব্যবহারও চলছে ফ্যাশনধারায়। আধা চাঁদের নকশা (যা নখের গোড়ার দিকে করা হয়ে থাকে) আর দুটি টোনের ব্যবহারও চলছে। ব্যবহার হতে পারে গ্রাফিক্যাল নকশাও।

LEAVE A REPLY