ধর্ষণ কি এভাবে চলতেই থাকবে?

এনওসি কথাটার মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি সনদ। বিদেশ গমনের ক্ষেত্রে বা অন্য নানা কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অনাপত্তি সনদের প্রয়োজন পড়ে। সারা দেশে এখন যেভাবে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে, তাতে মনে হচ্ছে, ধর্ষকামীরা ধর্ষণ করার অনাপত্তি সনদ পেয়ে গেছেন, যা তাঁদের এমন জঘন্য অপরাধ ঘটনার সুযোগ করে দিয়েছে।

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের রাতে গণধর্ষণের শিকার হন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চার সন্তানের এক জননী। স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাঁকে ধর্ষণ করেন ধর্ষকেরা। এরপরই যেন শুরু হয়েছে ধর্ষণের মহোৎসব। চলতি বছরের প্রথম ২৩ দিনে ধর্ষণের শিকার হয়েছেন ৩০ জন। অর্থাৎ প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার বেশির ভাগই শিশু ও কিশোরী। কী ভয়াবহ ব্যাপার! এ রকম চলতে থাকলে বছর শেষে এ সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, তা কি অনুমান করা যায়?

LEAVE A REPLY