ধনেপাতা বেচতেন নওয়াজউদ্দিন

ছোট্ট চরিত্রে অভিনয় করতে করতে আজ বড় তারকা হয়েছেন বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকী। তাঁর দীর্ঘ পথ ছিল কাঁটা বিছানো। এমন দিনও গেছে যখন তাঁকে ধনেপাতা বিক্রি করতে হয়েছে। চাইলেও সেই দিন আর ফিরবে না। কারণ, কেবলই তারকা নন, একজন জাত অভিনেতা হিসেবে বলিউডের পরীক্ষায় সফলভাবে পাস করেছেন তিনি। সে জন্যই তাঁকে নেওয়া হয়েছে রাজনীতিবিদ বাল ঠাকরের মতো চরিত্র ফুটিয়ে তোলার জন্য।

চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত বলিউডের ছবি ‘ঠাকরে’। সেই ছবিতে রাজনীতিবিদ ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কপিল শর্মার টিভি অনুষ্ঠানে নিজের জীবনের মজার মজার সব ঘটনা বলে গেছেন তিনি। এ অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন সহশিল্পী অমৃতা রাও।

LEAVE A REPLY