বাংলাদেশে এক বছরে চীনা বিনিয়োগ ১০ গুণ বেড়েছে। ২০১৭ সালে এ দেশে চীনা বিনিয়োগ ছিল ৯ কোটি মার্কিন ডলারের মতো। যা ২০১৮ সালে ১০৩ কোটি ডলারে উন্নীত হয়। বহুজাতিক পরামর্শক সংস্থা প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে চীন-বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন নিয়ে এই সেমিনারের আয়োজন হয়। এতে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, চীনে উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং বাণিজ্যযুদ্ধের কারণে বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছে।






