বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফে যে কটি শূন্য স্থান তৈরি হয়েছিল, একে একে পূরণ হচ্ছে সবই। কদিন আগে প্রধান কোচ ও পেস বোলিং কোচের পর এবার সাকিবরা পাচ্ছেন নতুন ফিজিও। বিশ্বকাপের পর আগের ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। তাঁর জায়গায় যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা ও ইতালির নাগরিক জুলিয়ান কালেফাটো। নতুন ফিজিওর সঙ্গে বিসিবির চুক্তি ২০২১ সালের নভেম্বর পর্যন্ত।






