দুই হাজার পরিবারের পাশে যুক্তরাজ্যে

মানব কল্যাণের এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার, জগন্নাথ পুর থানার, শাহার পাড়া গ্রামের – অয়েছ কামালী, সাবিয়া কামালী, শামীম কামালী ও তাদের পরিবারের সদস্যরা। উল্লেখ্য শামীম কামালী, বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রাক্কালে, পুর্ব পরিকল্পনা অনুযায়ী , স্ব-পরিবারে বাংলাদেশে যাত্রা করেন।

বাংলাদেশে যেতে না যেতেই করোনার করুন দশা ও বাড়তে থাকে। নিজ চোখে অবলোকন করেন, বাংলাদেশে খেটে খাওয়া মানুষের করুন অবস্থা। গৃহ বন্ধী, প্রতিবন্ধি, কর্মহীন, সল্প আয়, ও নিম্নবিত্ত মানুষের , মুখে না বলার কথা সহজেই হৃদয়ে দাগ কাটে, বৃটেনের আলো- বাতাসে বেড়ে উটা তরুন যুবক – শামীম কামালীর। অসহায় ও নিরুপায় মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে আসেন জনাব শামীম কামালী।