শ্রীলঙ্কায় তামিম ইকবালরা ধুঁকছেন। আর দক্ষিণ আফ্রিকায় দুর্দান্ত খেলছেন নারী ক্রিকেটাররা। যদিও সেটি জাতীয় দল নয়। তবুও জয় তো জয়ই! তা বাংলাদেশ নাম নিয়ে যে দলই খেলুক। দক্ষিণ আফ্রিকায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। তাও আবার স্বাগতিকদের একেবারে উড়িয়ে। আজ প্রিটোরিয়ায় তৃতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে ৯ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানার দল।






