‘তিনিই জীবিত কবি, যাঁকে নিয়ে তর্ক হয়’

জন্মদিনে কবি আল মাহমুদের দুয়ার খুলে দেওয়া হতো। ঝাঁকে ঝাঁকে নানা বয়সী মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা তাঁর ঘরের ভেতরে ঢুকে পড়তেন। পরিচয় দরকার হতো না। কবির ভক্তদের জন্য সেই দুয়ার সেদিন খুলে দিতেন কবির পুত্রবধূ। কবিকে একনজর দেখার জন্য, একটি সেলফি তোলার জন্য যে ভিড় হতো, সেটা আজ হয়নি। প্রয়াণের পর কবির প্রথম জন্মদিন উদ্‌যাপন হলো অনেকটা নীরবে। সেখানে উপস্থিত হয়েছিলেন অল্প কিছু মানুষ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাঁটাবনের কবিতা ক্যাফেতে আয়োজন করা হয় আল মাহমুদ জন্মোৎসবের। সাহিত্য সংগঠন ‘কবি এবং কবিতা’–এর আয়োজনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। এতে স্বাগত বক্তব্য দেন কবির দীর্ঘদিনের সহযোগী ও তরুণ বন্ধু আবিদ আজম। ‘কবি এবং কবিতা’ সম্পাদক শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন জাহিদুল হক। এ ছাড়া বক্তৃতা দেন জাহাঙ্গীর ফিরোজ, রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।

LEAVE A REPLY