ঢাকা প্লাটুনের ইনিংসে এনামুল হক আউট হওয়ার পর চমকে যেতেই হলো। তিনে ব্যাট করতে নামলেন জাতীয় দলে স্পিনার হিসেবে একটি টি-টোয়েন্টি খেলা মেহেদী হাসান! এ বিপিএলে ঢাকার আগের চার ম্যাচের মধ্যে মাত্র একবারই তিনে ব্যাট করেছেন ২৫ বছর বয়সী তরুণ। ঢাকায় সে ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে তেমন ভালোও (১৭ বলে ১২ রান) করতে পারেননি। তাহলে আজ সেই কুমিল্লার বিপক্ষেই আবার কেন?
মেহেদী এ ম্যাচে কেমন ব্যাটিং-বোলিং করেছেন খেলা দেখে থাকলে জানা থাকার কথা। তবে সেই একদিন বাদে বাকি তিন ম্যাচে যে ক্রিকেটার লোয়ার অর্ডার ব্যাটসম্যান, তিনি আজ কেন তিনে, প্রশ্নটির জবাবে মেহেদী রসিকতাই করলেন, ‘আমার উইকেট ছিল ভ্যালুলেস (মূল্যহীন)।’ হাসির রোল উঠল সংবাদ সম্মেলনে।






